1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অপরাধীদের শান্তিতে থাকতে দেয়া হবে না: এসপি শরীফুল হক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অপরাধীদের শান্তিতে থাকতে দেয়া হবে না: এসপি শরীফুল হক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: অপরাধীদের এই সমাজে আর শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে যেকোনোভাবে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

 

বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন থানার আয়োজনে থানা প্রাঙ্গনে বিভিন্ন অপরাধ প্রবণতা রোধের লক্ষ্যে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি। এসপি মোহাম্মদ শরীফুল হক বলেন, চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী, দখলবাজ ও চাঁদাবাজদের ছবি থানায় টানিয়ে দেয়া হবে।

 

তাদের আর গোপন রাখা হবে না। দেশের ৯৯ ভাগ মানুষই ভালো। আর বাকি ১ ভাগ খারাপ মানুষ ওইসব ভালো মানুষদের ভাগ্য নষ্ট করছে। ওই খারাপ মানুষদের রুখতে সবাইকে এখন থেকেই স্বোচ্চার হতে হবে।

 

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষাণবীশ সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি- পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network