1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় কোস্টগার্ডে’র অভিযানে গাঁজাসহ ২ জন আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় কোস্টগার্ডে’র অভিযানে গাঁজাসহ ২ জন আটক

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় পৃথক ২টি অভিযানে ১ লাক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

 

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

আটককৃতরা হলেন, ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মৃত-মো.লাল মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৬) ও ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মো. আবুল বাশার মিয়ার ছেলে মো. রিপন (৪৩)।

 

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।

 

অপরদিকে, একই সময়ে ভোলার সদর থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ কারবারিকে আটক করা হয়।

 

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network