1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর এলাকায় সুগন্ধা নদীতে ডুবে নিহত যুবক মো. রুমন (রোমান) বেপারীর পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় তিনি নিহতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা আতহার আলী, জামায়াত নেতা মাস্টার শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানি কেদারপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বেপারীর ছেলে মো. রুমন বেপারী সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ১৩ জুন বিকেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর নিহতের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের জীবনের মালিক মহান আল্লাহ। এই শোক কাটিয়ে উঠতে পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়াতে হবে।’ তিনি নিহতের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network