1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে অমানুষিক নির্যাতন করার অপরাধে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং মা-বাবাকে মারধর করত। তাকে সুস্থ করার জন্য এর আগে ছয় মাস রিহ্যাব সেন্টারেও (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) রাখা হয়েছিল।

 

কিন্তু সেখান থেকে ফিরে এসে স্থানীয় মাদকসেবীদের প্ররোচনায় সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তি থেকে ফেরাতে এর আগে মা-বাবা নিজেদের জমি বিক্রি করে বিকাশকে বিদেশেও পাঠিয়েছিলেন। কিন্তু সেখানেও মাদকাসক্ত বন্ধুদের চক্রে পড়ে সে দেশে ফিরে আসে।

 

 

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালানো হয়।

 

এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বিকাশকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network