1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস।

 

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিলের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আর্জেন্টিনার জাতীয় পতাকা,জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশহরণকারী আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

 

এই শোভাযাত্রায় আর্জেন্টিনা সাপোর্টারস এসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন আর্জেন্টিনা সমর্থকরা শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে না তারা এই দলকে ভালোবাসা এবং আবেগ দিয়ে উপলব্ধি করে। তিনি বলেন আর্জেন্টিনা সবার সেরা দল তারা ২০২২ এ তা প্রমাণ করেছে এবং এই জয়ের ধারা তারা এবারও অব্যাহতি রাখবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী সব সময় তাদের সাথে ছিলাম আছি এবং থাকব। এবারের বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা আরো শক্তিশালী দ্বারা এবার বিশ্বকাপ আবারও উঁচিয়ে ধরবে।

 

এছাড়াও ববি শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থক অমিও বলেন, আমি যে জার্সি পড়েছি এটা আর কিছুদিন পর আর গায়ে জড়াতে পারব না। কারণ এই জার্সিতে থ্রি স্টার কিছুদিন পর আমাদের এই জার্সিতে আরো একটা স্টার বেড়ে যাবে। আমরা এই আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক আশাবাদী। এই দল আমাদের হতাশ করবে না।

 

শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network