1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় ঝালকাঠি এন এস মাদরাসায় ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি এন এস মাদরাসা কতৃপক্ষের আয়োজনে মাদরাসা চত্বরে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

প্রধান অতিথি বলেন, ছাত্রসমাজকে মাদকমুক্ত থাকতে হলে পড়া লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও বেশি সময় দিতে হবে। সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ ও মাদরাসার মাঠ সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

মাদরাসা গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন ও এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network