1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বিদ্যুৎ খুঁটিতে উঠে দগ্ধ যুবক, চিকিৎসার জন্য মায়ের আকুতি - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ বৃক্ষের চারা বিতরণ বাবুগঞ্জে বিদ্যুৎ খুঁটিতে উঠে দগ্ধ যুবক, চিকিৎসার জন্য মায়ের আকুতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার ঝালকাঠিতে অন্যের নামে আঙুলের ছাপ দিয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক ২ নারী

বাবুগঞ্জে বিদ্যুৎ খুঁটিতে উঠে দগ্ধ যুবক, চিকিৎসার জন্য মায়ের আকুতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হাওলাদার (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।
দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। একই সঙ্গে একটি হাতও ভেঙে গেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাঁশতলা এলাকার হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ সবুজ হাওলাদার ওই এলাকার মৃত তাহের আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তিনি বাড়ির পাশে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়েন। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায় এবং একটি হাত ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সবুজের পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তার পরিবারের বলতে রয়েছেন শুধু বৃদ্ধা মা। ভিটেমাটি ছাড়া তেমন কোনো সহায়-সম্বল নেই তাদের। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন তার মা।
সবুজের মা বলেন, “আমার একমাত্র সন্তান। ওর এই অবস্থা দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি।
চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য আমার নেই। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে।”
পরিবারের পক্ষ থেকে সবুজের চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সহায়তার আবেদন
গুরুতর আহত সবুজ হাওলাদারের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহী ব্যক্তিদের তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network