1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে পুরুষ দলে কোতয়ালী থানা দল চ্যাম্পিয়ন ও কাউনিয়া থানা দল রানার আপ হবার গৌরব অর্জন করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিএমপি’র পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্টে মহিলা গ্রুপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাউনিয়া থানা দল কোতয়ালী থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কাউনিয়া মহিলা দলের ঝর্ণা শ্রেষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা লাভ করে।

পরে পুরুষ দলের খেলায় কোতয়ালী দল ৬৫-২৪ পয়েন্টে কাউনিয়া থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলের ইমরান শ্রেষ্ঠ খেলোয়াড়ের ট্রফি লাভ করে।

মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহম্মদ ছালেহ প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network