1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ,বরিশালঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন বরিশালে আগমন উপলক্ষে বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় বাসস্ট্যান্ড এলাকা নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে।
জানা গেছে, বরিশাল-৩ সংসদীয় আসনের মুলাদী উপজেলাসহ বরিশালে রাষ্ট্রীয় সফরে যাওয়ার পথে রহমতপুর বাসস্ট্যান্ডে কিছু সময়ের জন্য থামেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি গাড়ি থেকে নেমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁকে ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি মো. ফরিদ আহমেদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টুর নেতৃত্বে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংসদ সদস্য জয়নুল আবেদীনকে স্বাগত জানান।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সময়ের জন্য রহমতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে জয়নুল আবেদীন নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি বরিশালের উদ্দেশে যাত্রা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network