1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনকে মেয়র পদে দেখতে চান পৌরবাসী ও বিএনপির সমর্থকদের একটি অংশ।

এজন্য তারা শাহিন তালুকদারের প্রতি দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন। শাহাবুদ্দিন তালুকদার শাহিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গত ২০২৫ সালে বাকেরগঞ্জ পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়। তার অনুসারীদের দাবি, বিএনপির দুঃসময়ে শাহাবুদ্দিন তালুকদার শাহিন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণে তিনি মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

তাদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শাহিন তালুকদার দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশের দাবি, বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান এমপির সঙ্গে শাহিন তালুকদারের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে।

দলের দুঃসময়ে অনেকেই সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে পল্টিবাজি করলেও তিনি ছিলেন একনিষ্ঠ ও বিশ্বস্ত। আর তাই শাহাবুদ্দিন তালুকদার শাহিনের মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির মেয়র প্রার্থী শাহিন তালুকদারের নেতৃত্বে শহরের পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় নেতাকর্মীরা কাজ করছেন বলে তার সমর্থকরা জানান।

এ উদ্যোগের জন্য পৌরবাসী শাহিন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহিন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান এমপির নেতৃত্বে জনস্বার্থে এলাকার সামাজিক ও সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পৌরবাসী চাইলে এবং দল মনোনয়ন দিলে আগামী নির্বাচনে তিনি পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্ধিতা করবেন বলেও আগ্রহ প্রকাশ করেন। পৌরসভার জনসাধারণের কল্যাণে সব ধরনের উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network