1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সদা হাস্যজ্জল,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন ব্যাক্তি এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বিএনপির ত্যাগী নেতা  মোঃ আনোয়ার বেপারী। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি ওটরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী মোঃ আনোয়ার বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলার ওটরা ৫ নং ওয়ার্ডবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন,’ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে মানুষের স্বার্থে শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাটসহ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন,ওটরা ৫নং ওয়ার্ডবাসীকে মাদকমুক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।
সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ আনোয়ার বেপারী আরও বলেন,আমি আশাবাদী,ওটরা ৫নং ওয়ার্ডের জনগণ  তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন।আমি আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসীকে  দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীক সফলতা কামনা করছি।
আমি ইউপি সদস্য  হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।একাধিক মুক্তিযোদ্ধা,প্রবীণ শিক্ষক বলেন,মোঃ আনোয়ার বেপারী সৎ,মার্জিত ও ভদ্র স্বভাবী।
তিনি মেম্বার না হয়েও স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। এক কথায় তিনি গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল। তিনি ইউপি সদস্য পদে নির্বাচিত হলে সরকারি সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থায়নে ব্যপক উন্নয়ন মূলক কাজ করবেন।
এদিকে মোঃ আনোয়ার বেপারীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে জোট বেধেছে অধিকাংশ ভোটাররা। এক কথায় ইউপি সদস্য হিসেবে আনোয়ার বেপারীর বিকল্প নেই। এছাড়া তিনি এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network