1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় তৃণমূল নেতা অভিষেকের বাড়িতে হামলা ফ্যাসিস্টদের দিবাস্বপ্ন বাস্তব হতে দেব না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মনপুরায় ইয়াবাসহ আটক দম্পতি, স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ আগৈলঝাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি বিরোধে পিটিয়ে-কুপিয়ে হত্যা, আটক বাবা-ছেলেসহ ৩ বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়ার ইন্তেকাল বরিশালে বিএনপির সমাবেশে উত্তেজনা, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত নির্মাণের এক বছরেই ধস, ১৬ বছরেও সংস্কার হয়নি ব্রিজটি ডেঙ্গুজ্বরে প্রাণ হারালেন ব্যাংক কর্মকর্তা মাকসুদুর রহমান হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার 

আগৈলঝাড়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন শিক্ষক, একজন ব্যবসায়ী ও ঢাকায় কর্মরত একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের মধ্যে একজন ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেই পুলিশের অভিযানে আটক হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৭ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আগৈলঝাড়া উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিক্ষক অলিউর রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সাইফুল সরদার, কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার এবং মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজিব সরদার।

পুলিশ জানায়, শুক্রবার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল-পয়সা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে রাতেই থানা পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজিব সরদার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ।

তবে এই গ্রেপ্তার অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। বিশেষ করে শিক্ষক অলিউর রহমান ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করলেও পরবর্তী সময়ে আর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

আবু সালেহ মো. লিটনের অভিযোগ, ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজিব সরদার এবং গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। শুধুমাত্র আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ার কারণে তাঁদের হয়রানি করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

একটি ঝটিকা মিছিলের পর সাতজনকে গ্রেপ্তার, তাঁদের মধ্যে শিক্ষক ও পেশাজীবীদের অন্তর্ভুক্তি এবং গ্রেপ্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার হয়রানির অভিযোগ—সব মিলিয়ে আগৈলঝাড়ার ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network