1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অস্ত্রোপচারের আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

অস্ত্রোপচারের আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। এ অবস্থায় দ্রুত সুস্থতার জন্য নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আগামী বুধবার (১১ নভেম্বর) তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে লুৎফুজ্জামান বাবর শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন।

দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন। নিয়মিত চিকিৎসা চললেও মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেছেন। গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা, দেশবাসী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

মহান আল্লাহর রহমতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবারও জনগণের সেবায় নিয়োজিত হতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network