1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় আনন্দ মিছিলের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন একই থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মামলায় আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মিছিলের নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাকের সহযোগী আব্দুল মান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম আসামি হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বের হওয়া মিছিলে যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। মাত্র কয়েক সেকেন্ড স্লোগান দিয়েই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network