1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুলের অব্যাহতি প্রত্যাহার দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার জার্মানির প্রেসিডেন্ট পদে ইলসে আইগনারকে মনোনয়ন দিচ্ছেন মের্ৎস কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জমি নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৭

কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে চার ঘণ্টা অবরুদ্ধ রাখল ছাত্রদল

  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কলেজ শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জ্যেষ্ঠ সহসভাপতি ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদু হাসান রঞ্জন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মিছিল করেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদল নেতাদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এমন কর্মকাণ্ড করার সাহস পেয়েছেন।

তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসান বলেন, পরীক্ষা চলাকালে কলেজের ফটক বন্ধ থাকার সুযোগে কে বা কারা ফটকে ব্যানার টানিয়ে তালা দিয়ে চলে গেছে। বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ দুপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে তালা দেন এবং একটি ব্যানার টানান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network