1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গাজায় না খেয়ে ১৪ জনের মৃত্যু - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়ন দ্বন্দ্বের আগুনে পুড়ছে বরিশাল বিএনপি! ভোটের মাঠে বদনাম নির্বাচনি বৈঠকে বিএনপি নেতার মৃত্যু মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত এখন পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: সারজিস আলম বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

গাজায় না খেয়ে ১৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনায় অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ভেঙে উপত্যাকাটি দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া অনাহারে দুই শিশুসহ আরও ১৪ জন মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ সময়কার হামলায় মোট তিন শতাধিক বেসামরিক মানুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এই তথ্য জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার সরাসরি বেসামরিক মানুষ, শিশু, নারী, আশ্রয়কেন্দ্র ও খাদ্যের সন্ধানে থাকা মানুষদের টার্গেট করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। এ হামলায় অন্তত শতাধিক মরদেহ ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ১২০০ জনে পৌঁছেছে।

ওই বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি বাহিনীর মন্ত্রণালয়ের হামলার পর গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৯ হাজার ৮০০ জন ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার জনে পৌঁছেছে।

অন্যদিকে, গাজার মিডিয়া অফিস আগেই জানিয়েছে- ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network