1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কোস্টগার্ডের অভিযানে ৭২ লাখ টাকার জাল-মাছসহ বোট জব্দ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়ন দ্বন্দ্বের আগুনে পুড়ছে বরিশাল বিএনপি! ভোটের মাঠে বদনাম নির্বাচনি বৈঠকে বিএনপি নেতার মৃত্যু মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত এখন পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: সারজিস আলম বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

লালমোহনে কোস্টগার্ডের অভিযানে ৭২ লাখ টাকার জাল-মাছসহ বোট জব্দ

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে অন্তত ৭২ লাখ ৫০ হাজার টাকার জাল ও মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড় সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি বেহুন্দী জাল এবং ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আর্টিসানাল ট্রলিং বোটগুলো পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network