1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, রাত পোহালেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আপত্তিকর অবস্থায় জামায়াত নেতার ছেলে আটক এবারও নভেম্বরে রাতে সেন্টমার্টিন থাকতে পারবেন না পর্যটকরা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় ইতালি পরিবহনের বাস বাউফলে বিদ্যুতের অতিরক্তি বিল কার পকেটে! বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিসিসির অভিযান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস 

বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দম্পতির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network