1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল: আইজিপি

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ পুলিশকে দুর্বল মনে করে—এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান পুলিশ।’

আজ শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, ‘গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করা বড় চ্যালেঞ্জ। একই সময়ে সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।’

পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘নতুন কাঠামোয় কমিউনিটি পুলিশিংকে পুলিশের স্থায়ী শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা জোরদার করার পরিকল্পনা রয়েছে।’

দেশে অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ প্রধান বলেন, ‘কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ানোর পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ রয়েছে।’

তিনি আরও জানান, চাঁদাবাজির ঘটনায় জনগণের সরাসরি অভিযোগ না থাকলেও পুলিশ যাতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের আইনি ক্ষমতা কার্যকর হলে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network