1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাছ ধরাকে কেন্দ্র করে দাওয়ের কোপে যুবক গুরুতর জখম,শেবাচিমে রেফার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথমবার সংসদে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি অলি উল্লাহ কলাপাড়ায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ২ গরু চুরি, থানায় অভিযোগ কুয়াকাটার নির্বাচন পরবর্তী দখল, অগ্নি সন্ত্রাসের তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিমিনাল গ্যাংদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে : ব্যারিস্টার ফুয়াদ ৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় জোট সহকর্মীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন জামায়াত আমির মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন ভোটের ফলাফলের পর কেন্দ্রেই উচ্ছ্বাস, ভাইরাল পুলিশ-আনসারদের নাচের ভিডিও দীর্ঘ আট বছর পর প্রতিশোধ, সাবেক ইউপি চেয়ারম্যানকে চড়-ঘুষি যুবদল নেতার নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত

মাছ ধরাকে কেন্দ্র করে দাওয়ের কোপে যুবক গুরুতর জখম,শেবাচিমে রেফার

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়ন মিয়া (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে ভিকটিমের বাড়ির পাশে একটি ডোবায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন মিয়ার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী আমির হাওলাদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন আনোয়ার হোসেন ও তার ছেলে নয়ন মিয়া নিজ বাড়ির পাশে ডোবায় মাছ ধরছিলেন। এ সময় আমির হাওলাদারের ছেলে রিমন (২২) দলীয় লোকজনসহ সেখানে এসে নয়ন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকালে রিমনের হাতে থাকা ধারালো বগি দাও দিয়ে নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তার বাম হাত ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

নয়ন মিয়াকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network