1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাইলস্টোন ট্র‍াজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয় - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
গৌরনদীতে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বরিশালে যুবদল কর্মী হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার বরিশাল মহানগর পুলিশের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা  বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার বিএসএফের ছেড়ে দেওয়া বাঘের হামলায় ৩ বাংলাদেশির দুজন আশঙ্কাজনক পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেফতার নূরের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ, গণঅধিকার ছাড়লেন জেলা সম্পাদক

মাইলস্টোন ট্র‍াজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মরদেহের বিপরীতে ১১ জন দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বিপরীতে সিআইডিতে এসে এখন পর্যন্ত ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা দিয়ে গেছেন। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও রয়েছেন।

এদিকে, এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানায় সরকার। বুধবার (২৩ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network