1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে শহীদ জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি ! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব বিদ্যালয় রক্ষা করুন, না হলে আমরা আর পড়ালেখা করতে পারব না’ আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, আদালতে মামলা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল কলাপাড়ায় যুবককে মারধর করে মোবাইল-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বাবুগঞ্জে শহীদ জিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য: এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি !

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ  বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার উল্লেখ করে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রভাষক ইয়াসমিন সুলতানা প্রথমে অস্বীকার করলেও পরে সাংবাদিকদের জানান, “আমি বিষয়টি ভুল করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্য আর করবো না।”

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আল আমিন বলেন, “একজন সরকারি কলেজের শিক্ষক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, “এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক বিদ্বেষপ্রসূত। আমরা এর বিচার দাবি করছি।”

উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, এ ধরনের ধৃষ্টতা একজন সরকারি কলেজের প্রভাষকের দ্বারা কখনোই মানা যায় না। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিষয়টি কলেজ প্রশাসনের পক্ষ থেকেও খতিয়ে দেখার দাবি উঠেছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network