1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান

  • আপডেট সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপির কর্মসূচির মাইকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান প্রচারের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এই বিভ্রাট ঘটে। মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাইকে গানটি চলার সময় রাস্তায় যানবাহন চলাচল করতে দেখা যায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল বলেন, কর্মসূচির আয়োজকেরা ইউটিউব থেকে একের পর এক দলীয় গান বাজাচ্ছিলেন। সে সময় স্বয়ংক্রিয়ভাবে তালিকা থেকে গানটি বেজে ওঠে। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই আয়োজকেরা তা বন্ধ করে দেন। গানটি ইচ্ছাকৃতভাবে বাজানো হয়নি বলে তারা পুলিশকে জানিয়েছে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, দিনভর দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকার কারণে বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে কারা গানটি বাজিয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, দিবসটি উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে মাইকে দলীয় গান ও বক্তব্য প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে ভিন্ন দলের গান বাজার একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা এই গানটি বাজিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network