1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

বরিশালে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি মালিক জামাল হোসেন হাওলাদার।

জানা গেছ, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল হোসেন হাওলাদারের চাচাতো ভাই পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুস সালাম আজাদী রাতের আঁধারে অন্যের জমিতে ঘর উত্তোলন করে দখলে নেয়। এমনকি দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারা দিয়ে জমি মালিককে ওই এলাকায় ঢুকতে দিচ্ছে না।

জামাল হোসেন হাওলাদার বলেন, আমার বাবা মৃত মতিউর রহমান ২০০৩ সালে চাঁদপাশা মৌজার ৪০৭নং খতিয়ানে ১০ শতাংশ জমি ক্রয় করে। ওই জমিতে আমরা বিভিন্ন গাছ রোপণ করে বাড়ি করার পরিকল্পনা করেছি। আমার চাচাতো ভাই ১১ জুলাই ভোর রাতে আমাদের ক্রয়কৃত জমি লোকজন নিয়ে দখলে নেন এবং রাতেই সেখানে ঘর তোলেন। শুধু ঘরই তুলেনি তিনি আমাদের রোপণ করা গাছগুলো কেটে ফেলেছেন।

জামাল বলেন, সর্বশেষ ঘটনাসহ থানায় মোট পাঁচটি অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আমার চাচাতো ভাই জামায়াতের লোক হওয়ায় ভয়ে কেউ সহায়তা করছে না। তিনি দলীয় প্রভাব কাজে লাগিয়ে আমাদের জমিতে যেতে দিচ্ছে না। আমাকে প্রকাশ্যে বিভিন্ন হুমকি দিচ্ছে।

অভিযুক্ত জামায়াত নেতার বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে মো. মুজাহিদ বলেন, আমাদের অন্য জায়গার জমি জামাল হোসেনরা দখল করে রেখেছে। সেই জমি তারা ছাড়ছে না তাই আমরা তাদের জমিতে ঘর তুলেছি। আমাদের জমি ছেড়ে দিলে আমরাও জমি ছেড়ে দেব।

অভিযোগের তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, অভিযোগের বিষয়ে বৈঠকের কথা ছিল। তবে আমাদের থানা এলাকায় আলোচিত একটি হত্যাকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত থাকায় বসা হয়নি। পরবর্তী সময়ে আমরা অভিযোগ নিয়ে তদন্তে বসব।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network