1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা।

পরিবারের বরাত দিয়ে থানা সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্য কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানায় সংবাদ দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা ২য় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান।

বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছিল। রোববার রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ওই সময় তার স্বামী ভিডিও কলে ছিলেন।

মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network