1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্রদল নেতা সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

ছাত্রদল নেতা সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলা ছাত্রদলের(বহিষ্কৃত ) সহ-সভাপতি মোঃ সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২: ৩০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য বকশির চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন।

জানা গেছে, সবুজ আকন ব্যক্তিগত কাজে বরিশাল শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার চলাচলকারী সিএনজির গতি রোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র—দা ও চাপাতি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাত ও মাথায় গুরুতর জখম হয়।

তার চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আহত সবুজ আকন জানান, “এই হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ও তার স্বজনরা। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network