1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার (৪ আগস্ট ) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাতুল (২০), তিনি স্থানীয় জোসনা বেগমের ছেলে। পরিবারটি রহমতপুর বাজার এলাকায় একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছিল। পারিবারিক সূত্রে জানা যায়, বাসার পেছনের একটি পরিত্যক্ত জায়গায় গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাতুল।

মরদেহটি সর্বপ্রথম তার বড় ভাই সাব্বির (২৫) দেখতে পান। আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও, স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত মানসিক চাপ কিংবা পারিবারিক কোনো কারণ থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network