1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা,  জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাতলায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে অ্যাডভোকেট ফজলুল হক বিশ্বাস  ডিজিটাল উন্নয়ন ও তথ্যপ্রাপ্তি নিয়ে জাতিসংঘের পরামর্শক গোষ্ঠীতে বজলুর রহমান বাকেরগঞ্জে ১০০ ফুটের সেতু ৫ বছর ধরে মরণফাঁদ, কাঠের মাচায় ঝুলছে দুই ইউনিয়নের ভাগ্য দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে আটক শতাধিক অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল গ্রিস গরুর কথা বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড চাঁদপুরে গ্রামীণ ব্যাংক ভবনে দুর্বৃত্তের আগুন, থানায় অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর উদ্যোগে ‘চাকরি মেলা’, ৮০টি প্রতিষ্ঠানে মিলবে তাৎক্ষণিক চাকরি

রাজাপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে দিনব্যাপী এক বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

সোমবার (৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ২২টি চায়না দোয়ারি, ৪টি ভেসাল জাল এবং আনুমানিক ৭-৮ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।

রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়। নদীতে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় সচেতন জেলেরা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান হলে নদীর মাছের উৎপাদন বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবে। মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ উপকরণ দিয়ে মাছ শিকার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network