মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় মৎস্য বিভাগের অভিযানে দায়িত্ব পালনের সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার বিরুদ্ধে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয়রা। অভিযানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালনের পরিবর্তে সেলফি তোলায় ব্যস্ত থাকার অভিযোগ সত্য হলে তা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া দেশের কন্ঠকে জানান, আমরা মাছ নিয়ে কাজ করি অভিযানে গিয়ে ছবি তুলতে অসুবিধা কোথায়, আর মৎস্য অভিযানে গিয়ে...
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় মৎস্য বিভাগের অভিযানে দায়িত্ব পালনের সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়ার বিরুদ্ধে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে পরিচালিত অভিযানে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয়রা।
অভিযানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালনের পরিবর্তে সেলফি তোলায় ব্যস্ত থাকার অভিযোগ সত্য হলে তা দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এ বিষয়ে ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া দেশের কন্ঠকে জানান, আমরা মাছ নিয়ে কাজ করি অভিযানে গিয়ে ছবি তুলতে অসুবিধা কোথায়, আর মৎস্য অভিযানে গিয়ে সেলফি তোলা নিষেধ কিনা তা আমার জানা নেই।
এব্যপারে জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনর সাথে ফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। জনস্বার্থে অভিযানের কার্যকারিতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।