1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গনমিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব

উজিরপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গনমিছিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উজিরপুর উপজেলার ইচলাদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উজিরপুর উপজেলার পরিষদের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ধর্ম ও আন্ত বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ কাওছার হোসাইন।

উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার। শিকারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাসির উদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উজিরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা,পৌর ও উপজেলা কর পরিষদ ও সুরা সদস্যসহ শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network