1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে তিন শহীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদের সংবর্ধনা, অর্ধলাখ টাকা উপহার বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাবুগঞ্জে তিন শহীদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার তিন সন্তান—ফয়সাল আহাম্মেদ শান্ত, আব্দুল্লাহ আল আবির ও রাকিব আহমেদ-এর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ৮টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম, শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউএনও ফারুক আহমেদ বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।”

উল্লেখ্য, বৈষম্য ও কোটা সংস্কারের প্রতিবাদে সারাদেশব্যাপী ছাত্র আন্দোলনের সময় বাবুগঞ্জের এই তিনজন নির্মমভাবে প্রাণ হারান। তাঁদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network