1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় পেয়েছি : সেলিমা রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় পেয়েছি : সেলিমা রহমান

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা বিজয় পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়ে নির্যাতন ভোগ করে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে আমাদের বিজয়ের দিন, কারণ গতকাল দেশের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন- আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনের লক্ষ্যে আমরা এতদিন কাজ করেছি।

 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডে বিজয় র‌্যালির আগে সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

 

সেলিমা রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার ও জবাবদিহিতা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এত বড় আন্দোলন সফল হয়েছে। এজন্য আজকে বরিশাল বিভাগের এই সমাবেশ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই।

 

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network