1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ  - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বাবুগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ 

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমান ।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবির এর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় শহীদদের রূহের মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও স্মরণ করা হয় বৈষম্য ও কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাবুগঞ্জ উপজেলার ফয়সাল আহাম্মেদ শান্ত ও রাকিব হোসাইন রাজিব সহ দেশের অন্যান্য শহীদদের। বেগম সেলিমা রহমান এ সময় বলেন, “এই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের বলিদান আমাদের প্রেরণা।”
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি,  বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মিল্টন, দেহেগতি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কৃষক দলের নেতা মিরাজ শরীফ সহ
শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network