1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশাল মহানগর বাস্তহারা দলের বিজয় র‌্যালি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশাল মহানগর বাস্তহারা দলের বিজয় র‌্যালি

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন//ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরবময় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত বিজয় র‌্যালিতে সম্মানজনক নেতৃত্বে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বাস্তহারা দলের নেতৃবৃন্দ।

 

গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের স্মরণে আয়োজিত এই র‌্যালিতে বাস্তহারা দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুসংগঠিতভাবে অংশগ্রহণ করেন। বিজয় র‌্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামীর আন্দোলনে দৃঢ় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

র‌্যালি শেষে মহানগর বাস্তহারা দলের নেতারা বলেন,”গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজকের দিনটি আমাদের জন্য নতুন শপথের দিন। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে থাকবো—এটাই আমাদের অঙ্গীকার।”

 

তাঁরা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও দেশনায়ক তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বাস্তহারা দল নিরন্তর ভূমিকা রেখে যাবে।”

 

এই বিজয় র‌্যালি বরিশালে জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি, ঐক্য এবং সাংগঠনিক প্রতিজ্ঞার প্রকাশ হিসেবে নতুন মাত্রা যুক্ত করেছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network