1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিল্টন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে আলোচিত লিটু হত্যা মামলার আসামি মিল্টন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আলোচিত লিটু হত্যা মামলার আসামি মো. রিয়াজ মাহমুদ খান মিল্টন (৪০) কে গ্রেফতার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিন টায় মিল্টনকে তার বসতঘর সংলগ্ন এক প্রতিবেশীর ঘর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির সিকদার ও তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ।

এ মামলায় মিল্টনকে ৫নাম্বার আসামি। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৩২) কে পিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করে শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বরিশালের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন নিহত লিটুর বোন ঘটনাস্থলে আহত মোসাঃ মুন্নি (৩৫)।

এ হত্যা মামলায় ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সকল আসামিদের সোমবার (৪ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদলতের বিচারক মো. সাদিক আহমেদ দায়েরকৃত মামলার ৪৯ নং আসামি রাতুল মোল্লাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

অপর ৪ আসামিকে শুক্রবার (১ আগস্ট) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক নূরুন নাজনীন জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন। এ রিপোর্ট লোখা পর্যন্ত মিল্টনকে আদালতে প্ররণের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় নগরীর কাশিপুর ইউনিয়নাধীন বিল্ববাড়ি এলাকায় লোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষ লিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। কয়েক জনকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা এ সময় নিহতের ঘরে হামলা-ভাংচুর সহ মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার ৫নং আসামি গ্রেফতারকৃত এই মিল্টন শুরুতে নিহত লিটুর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে অন্যান্য আসামিরা পিটিয়ে কুপিয়ে জখম করে বলে মামলার এজাহারে বাদি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network