1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আ.লীগ নেতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন নবীজি (সাঃ)-এর জীবনাদর্শ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক -ছারছীনার পীর ছাহেব

বরিশালে আ.লীগ নেতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদকে এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত মামুন হাওলাদারের দায়ের করা এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত।

 

তারা বলেন, সম্প্রতি মামুন বাহিনী ছাত্রদল কর্মী “রেজাউল সিকদার”-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এই ঘটনার পর মামুন বাহিনীর বিরুদ্ধে মামলা করা হলে তার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সাজ্জাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।

 

 

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছেন। তারা সাজ্জাদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলছেন, “আওয়ামী লীগের মদদে বিএনপির নেতাকর্মীদের দমনে নোংরা কৌশল নেওয়া হচ্ছে।”

 

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির একাধিক নেতা জানান, “যেখানে প্রকৃত অপরাধীর বিচার না হয়ে উল্টো নিরপরাধ নেতাকে জেলে পাঠানো হচ্ছে, তা দেশের আইনের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে।” এ বিষয়ে মামুন হাওলাদার বলেন- আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।

 

আইনের মাধ্যমে বুঝে আসবো। আওয়ামী লীগ করতেন কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, সালাউদ্দিন রিপন আমার আত্মীয় তাই তার ডাকে আমি গিয়েছিলাম। তখন হয়তো কেউ আমার ছবি তুলেছে। এখন পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network