1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বরিশালে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ক্রাইমট্রেস ডেস্ক, বরিশাল ॥ বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

 

বুধবার দিবাগত রাত ৯:৪৫ এর দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ মেহেদী হাসানের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, বরিশাল মহানগরী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজে অবস্থানকালে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলোঃ ১৷ মোঃ সাইফুল ইসলাম(২৬), পিতাঃ আবুল প্যাদা সাং কনকদিয়া, থানা বাউফল। ২৷ ফারজানা বেগম(৩০), পিতাঃ মৃত আলী মিয়া। ৩৷ মোসাঃ সুমি(৩৫) পিতাঃ আবুল কালাম, উভয় সাং কুমিল্লা সদর, থানা কুমিল্লা কোতোয়ালী।

 

আটকের পর তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসান জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে আমরা মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network