1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জামায়াত নেতার জমি দখলের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া

বরিশালে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জামায়াত নেতার জমি দখলের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ করেছেন স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক মো. আব্দুস সালাম আজাদী। স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ বছর আগে তিনি তাঁর পিতা মৃত সুলতান আলীর রেখে যাওয়া জমির অংশ ভাই মতিয়ার রহমানের কাছে দাবি করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, মতিয়ার রহমান তাকে জমি বুঝিয়ে না দিয়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

 

পরে তার আরেক ভাই আব্দুল হাকিম ভোগদখলকৃত একটি জমি বাড়ি করার জন্য তাকে দেন। সালাম আজাদী জানান, ওই সময় তার ভাই মতিয়ার রহমান তার সাথে একটি জমি নিয়ে মৌখিক এওয়াজ করলেও তার ছেলে জামাল এবং জামালের পরিবারের সদস্যরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে ওই জমিতে যেতে দেননি।

 

সালাম আজাদীর দাবি, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর এক বছরের বেশি সময় ধরে বহুবার সালিশের চেষ্টা করেও প্রতিকার পাননি। উল্টো তিনি জমিতে গেলে জামাল ও তার তিন ভাইয়ের স্ত্রী ও মেয়েরা তাঁকে হেনস্তা করে। বর্তমানে প্রায় ৭০-৭৫ শতাংশ জমি জবরদখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সবশেষে তিনি বলেন, “ভূমিদস্যু জামালের মিথ্যাচারের বিচার চাই। আমি যেন আমার পৈতৃক জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারি, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

 

এ বিষয়ে অভিযুক্ত জামাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network