1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক তুহিন হত্যা, বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

সাংবাদিক তুহিন হত্যা, বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

খবর বিজ্ঞপ্তিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্লাবের সদস্য এবং সহযোগী সদস্যদের পক্ষে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকারী সংসদ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনা উদ্বেগজনক। আমরা মনে করি এটি বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা।

আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি নিহত সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সেই সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় দেশের গণমাধ্যম কর্মীরা দেশব্যাপি কঠোর প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network