1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে “ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

 

৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রতিনিধি সম্মেলনে উপজেলা আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক বরিশাল-৩ আজিজুর রহমান অলিদ।

 

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মোহাম্মদ আলী হোসেন, বাবুগঞ্জ উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান,যুব বিভাগের সভাপতি মাওলানা নোমান হোসেন, ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। সেই লক্ষ্যেই ভোট কেন্দ্রভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

 

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network