1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ,ধর্ষককে পুলিশে দিলো জনতা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

উজিরপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ,ধর্ষককে পুলিশে দিলো জনতা

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র ৭ম শ্রেণির ছাত্রীকে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে পিকনিকের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে ছিলো। এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন। এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network