1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি!

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে তিন মাসের কন্যা শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে এবং অভিযুক্ত বাবাকে আটক করেছে।

 

শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার আধুনগর মছদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রির ঘটনায় কন্যা শিশুটির বাবা মিরাজ হোসেনকে (২৫) আটক করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দীনের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান জান্নাতুল মাওয়া মিমহা। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের অভ্যাস পূরণের জন্যই মিরাজ নিজের সন্তানকে বিক্রি করে দেন।

 

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুর মা আসমাউল হোসনা বলেন স্বামী নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সন্তানকে বিক্রি করে দেয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সেজন্য আমি কৃতজ্ঞ।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুটি বিক্রির খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network