1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দক্ষিণাঞ্চলে পূর্ণিমার প্রভাবে বিপৎসীমার ওপরে ১০ নদীর পানি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া উজিরপুরে শেষ মুহূর্তে বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর বরিশালের বিএনপির পাঁচ নেতা বহিষ্কার বরিশাল মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ঘরমুখী মানুষের ঢল প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ জানিয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ বরিশালে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, কয়েক স্তরে নিরাপত্তা বলয় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান : মেধা পুরস্কার দিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

দক্ষিণাঞ্চলে পূর্ণিমার প্রভাবে বিপৎসীমার ওপরে ১০ নদীর পানি

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পূর্ণিমার প্রভাবে দক্ষিণাঞ্চলের ১০ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

রোববার (১০ আগস্ট) রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

 

মো. তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে সবশেষ রোববার রাত পৌনে ৮টার রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের ১০টি নদীর পানি পূর্ণিমার প্রভাবে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

 

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, ঝালকাঠির বিষখালী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিষখালী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, ভোলা জেলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, ভোলার তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার,

 

ভোলা খেয়াঘাট পয়েন্টে তেতুলীয়া নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুড়িশ্বর/পায়রা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার, বরগুনার বিষখালী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলার বিষখালী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কচা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ও পিরোজপুর জেলার বলেশ্বর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, পূর্ণিমার প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার কোনো প্রভাব নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network