1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

বরিশালে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় রাজনৈতিক দলের নেতাদের ছত্রচ্ছায়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব বালু উত্তোলনে আত্মঘাতী ড্রেজার মেশিন ব্যবহার করায় বাড়িঘর ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাকাল ইউনিয়নের উত্তর বড়মগড়া গ্রামের মৃত ধনঞ্জয় বাড়ৈর ছেলে জনমিন জন বাড়ৈ আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের নেতাদের প্রভাব দেখিয়ে একাধিক ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে বালু তুলেছিলেন।

চলতি বছরের ৫ আগস্টের পর তিনি বিএনপির নেতাদের ম্যানেজ করে আবারও বালু উত্তোলন শুরু করেন। বর্তমানে তিনি বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের কালীপদ মণ্ডলের আবাদি জমি ও মাছের ঘের থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছেন।

উত্তোলিত বালু স্থানীয় সন্তোষ বাড়ৈ ও কাসেম খানের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে আশপাশের বসতঘর ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং আবাদি জমির পরিমাণও কমছে। স্থানীয়রা জানান, যেকোনো সময় পাশের ঘরবাড়ি ধসে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, তাঁরা বহুবার অভিযুক্তদের বাধা দিলেও উল্টো বিএনপির এক নেতার প্রভাব দেখিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন জনমিন। তাঁরা অবিলম্বে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চান।

অভিযুক্ত জনমিন জন বাড়ৈর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network