1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিসিসি"র বি এম কলেজ এলাকায় ১৬টি স্পিড ব্রেকার,ভোগান্তিতে জনসাধারণ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বিসিসি”র বি এম কলেজ এলাকায় ১৬টি স্পিড ব্রেকার,ভোগান্তিতে জনসাধারণ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল// বরিশাল শহরের বি এম কলেজ সংলগ্ন সড়কে মাত্র অল্প দূরত্বে ১৬টি স্পিড ব্রেকার নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও যাতায়াতকারীরা।

 

নতুন বাজার পার হলেই বনমালী ছাত্রী হোস্টেলের সামনে উঁচু দুটি স্পিড ব্রেকার এবং অল্প পরেই বি এম কলেজ প্রথম গেট থেকে মসজিদ গেট পার হয়ে বৈদ্যপাড়ার মুখ পর্যন্ত রয়েছে আরও ১৪টি স্পিড ব্রেকার। স্থানীয়রা অভিযোগ করেছেন, এসব উঁচু স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুদের চলাচলে দুর্ভোগ চরমে উঠেছে।

 

সিএনজি, অটোরিকশা ও রিকশা চালকেরা জানিয়েছেন, স্পিড ব্রেকারের কারণে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, যাতায়াতের সময় বেশি লাগছে, গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে এবং শরীরে ব্যথা অনুভূত হচ্ছে।

 

দ্রুত এসব স্পিড ব্রেকার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সিইও রেজাউল বারি জানান, “ভোগান্তির শিকার অনেকে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network