1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ পটুয়াখালী জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় দশমিনার মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে আজ রোববার বরিশাল ও কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে, বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের অন্য কোনো স্থানে যাওয়া যাচ্ছে না।

যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুই সপ্তাহ ধরে ছাত্র-জনতার ব্যানারে এ আন্দোলন পালন করছেন তারা। স্থানীয়রা জানান, এ কর্মসূচির ফলে ঢাকা থেকে সহজে বরিশাল পর্যন্ত গেলেও সেখান থেকে দক্ষিণাঞ্চলের অন্য স্থানে যাওয়া যাচ্ছে না।

তাৎক্ষণিক সমাবেশে আন্দোলনকারীরা জানান, প্রতিটি হাসপাতালে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। চিকিৎসকরা চিকিৎসার নামে রাজনীতি করছেন। পুরো স্বাস্থ্যখাতের সংস্কারের দাবি জানান তারা। অবকাঠামো সঙ্কট, সরকারি হাসপাতালে চিকিৎসক সঙ্কট, ওষুধের সঙ্কট, চিকিৎসা কেন্দ্রে জনবল সঙ্কটের দ্রুত সমাধান করার দাবি জানান আন্দোলনকারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network