1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের মিছিল ঘিরে সংঘর্ষ, ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত বরগুনার ছাত্রলীগ নেতা মাহবুবুল ইসলাম গ্রে’প্তা’র আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার বাউফলে তেঁতুলিয়া নদীতে ধরা ১৮ কেজির পাঙ্গাস, বিক্রি ১৯ হাজার জুলাই গ্রাফিতি মুছে ফেলায় ঢাকা কলেজ প্রশাসনকে ধন্যবাদ নিষিদ্ধ ছাত্রলীগের পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় হাতাহাতি বিএনপির কর্মসূচির মাইকে বাজলো শেখ হাসিনার গান লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাটে ফিশিং বোটে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার-১ পূর্বপুরুষের স্মরণে আলোর উৎসব, শতবর্ষে বরিশালের ‘শ্মশান দীপালি’

বরিশালে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল// দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে একইসাথে উল্লেখ করা হয়-দলের নেতাকর্মীদের বিপ্লবের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হল।

 

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে এ অনুমোদন দেয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সহ সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

 

এ হত্যার ঘটনায় গত ১ আগস্ট বরিশালের এয়ারপোর্ট থানায় নিহত লিটুর বোন মোসাম্মদ মুন্নি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়-হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network