1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাকরি দেয়ার নামে গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য, ৩ জনের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বরিশালে চাকরি দেয়ার নামে গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য, ৩ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // বরিশালে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার দায়ে দম্পতিসহ তিনজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৭০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী রানা (৩৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) এবং পিরোজপুরের টোনা গ্রামের বাসিন্দা আকাশ রহমান (৪৮)।

রায় ঘোষণার সময় জেসমিন ও আকাশ পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন বলেন, বরিশাল নগরের বাসিন্দা ওই গৃহবধূ চাকরির সন্ধানে রানা ও জেসমিন দম্পতির কাছে যান। তাদের বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে নগরের শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসায় ওই গৃহবধূকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করা হয়।

তিনি বলেন, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শ্রীনাথ চ্যাটার্জি লেনের আফতাব ম্যানসনের নিচতলায় ওই দম্পতি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেই সময় ওই গৃহবধূসহ আরও দুই তরুণীকে উদ্ধার ও দম্পতিকে আটক করে পুলিশ।

ঘটনায় পরদিন ওই গৃহবধূ চারজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বলে জানান বেঞ্চ সহকারী তুহিন।

২০২১ সালের ৭ জানুয়ারি তৎকালীন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. মহিউদ্দিন আহমেদ ওই তিনজনকে আসামি করে আদালতে অভিযোপত্র প্রদান করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে দুটি ধারায় আট বছর কারাদণ্ডের পাশাপাশি ৭০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান তুহিন মোল্লা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network