1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম সরোয়ার তালুকদার।

প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।

আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদবিধারী কিনা জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।

তবে সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এজন্য ক্ষমাও চেয়েছি।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network