1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’ ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! পটুয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ বরগুনায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১ দশমিনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, শনাক্তের চেষ্টা চলছে খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি বৈষম্য দূর করে সমান উন্নয়ন করছে সরকার : বরগুনায় সেলিমা রহমান গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৬৩ কাঁঠালের বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন গাজীপুরে আব্দুস সাত্তার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে গত ২৯ জুলাই একই দাবিতে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। সেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে এই তিন দফা দাবির প্রতি একমত প্রকাশ করেন।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কীর্তনখোলা নদীর তীরে ১৪ বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় এখনও পূর্ণাঙ্গতা পায়নি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য প্রয়োজনীয় ৭৫টি শ্রেণিকক্ষের বিপরীতে রয়েছে মাত্র ৩৬টি।

ফলে প্রায়ই খোলা মাঠে পাঠদান করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং সেশনজট আরও প্রকট করে তুলছে। তাদের অভিযোগ, শ্রেণিকক্ষ, শিক্ষক, আবাসন, পরিবহন এবং গ্রন্থাগারের বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন দিন দিন কষ্টসাধ্য হয়ে উঠছে। একটি মাত্র ভবনে একসঙ্গে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষক-কর্মকর্তাদের অফিসকক্ষ, ল্যাব এবং দপ্তর সংকটে নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান, ১০ হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি খেলার মাঠ, নেই কোনো সুইমিং পুল কিংবা জিমনেশিয়াম—যা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম ক্রীড়া অবকাঠামোর অংশ হওয়া উচিত।

পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে, যা দ্রুত সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আন্দোলনরত শিক্ষার্থী আবু বক্কর বলেন, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে যে সুযোগ-সুবিধা প্রয়োজন, তার সবকিছু থেকেই আমরা বঞ্চিত। আমরা এই বৈষম্যের অবসান চাই এবং আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে।

শিক্ষার্থী অমিও মন্ডল বলেন, ববিতে নবাগত শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই নিরাপদে বাসে চলাচল, স্বচ্ছন্দে ক্লাস এবং আবাসিক হলে থাকার স্বপ্ন দেখে। কিন্তু শিক্ষাজীবন শেষ হওয়ার পরও সেই স্বপ্ন পূরণ হয় না। আমরা চাই—এই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network